যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে নিহত ৩
যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছয়তলার ব্যালকনি (বারান্দা) ভেঙে নিচে পড়ে দুইজন প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার মজমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামের রমজান আলীর ছেলে নূরু (৪৫)। নির্মাণাধীন ওই ভবনে কর্মরত শ্রমিক রমজান আলী জানান, ১০ তলা এ ভবনটির নয় তলা পর্যন্ত আংশিক কাজ হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে ছয়তলার বারান্দার কাজ তদারকি করছিলেন তিনজন। হঠাৎ তারা বারান্দা ভেঙে নিচে পড়ে যান। সাথে সাথে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তিনজনকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণ কাজে কোনো গাফিলতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।