BD Highlights
বাংলাদেশ

যশোরে বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা

যশোরে বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। এসময় একটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি রানা প্রতাপের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রানা প্রতাপ নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেকটি চরমপন্থী সংগঠনের সাথে তার বিরোধ ছিল। সেই বিরোধের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার ফারুক মিন্টু জানান, কাপালিয়া বাজারে রানা প্রতাপের একটি বরফকল রয়েছে। ইতিপূর্বে রানা প্রতাপ চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও মণিরামপুর থানার ওসি রাজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি রাজিউল্লাহ খান জানান, রানা প্রতাপের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বলা যাবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন