যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে ভ্যানচালক লিমন শেখের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে গ্রামটির ফারাজীপাড়া বিলের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মরদেহের গলায় একটি কাপড় দিয়ে গাছের সাথে বাঁধা ছিল। নিহত লিমন শেখ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার বুইকরা গ্রামের কাশেম শেখের ছেলে। তিনি নওয়াপাড়া শহরের জগবাবুর তেঁতুল মিল এলাকার আব্দুর রহিম আকুঞ্জির বাড়িতে ভাড়া থাকতেন। নওয়াপাড়ার একটি বস্তার দোকানে গত চার-পাঁচ বছর ধরে তিনি তার ব্যাটারিচালিত ভ্যানে বস্তা বহণের কাজ করতেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো কাজ শেষে লিমন সোমবার রাতে বাড়ি ফেরেননি। সকালে ফারাজীপাড়া বিলে ফারাজীপাড়া বিলে একটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, নিহতের শরীরে কোন ক্ষত নেই। শ্বাসরোধ করেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি বলেন, লিমন যেহেতু ব্যাটারিচালিত ভ্যান চালাতেন এবং সে ভ্যানটি পাওয়া যাচ্ছে না, সে কারণে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।