BD Highlights
বাংলাদেশ

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিপুল যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের বাবা আখতার হোসেন জানান, শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পি নামে এক যুবক বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরবর্তীতে বিপুল সেই সুমাইয়াকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাপ্পি তাদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এমনকি কয়েকবার বাড়ির সামনেও বোমাবাজি করেন তিনি। আখতার হোসেন আরও জানান, শনিবার রাতে বাপ্পি মোবাইল ফোনে বিপুলকে ডেকে নিয়ে যায়। পরে বাপ্পি ও তার লোকজন মিলে বিপুলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওয়ার্ডে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন