BD Highlights
বাংলাদেশ

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাবলিক টয়লেটের পাশে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এক নারীর কান থেকে মো. কামাল স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করেন। এ সময় কামাল ও তার সহযোগী মাসুদ সার্জেন্টের পরিহিত প্যান্টে ব্লেড দিয়ে আঘাত করে তা ক্ষতিগ্রস্ত করে। তবে সার্জেন্ট সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে সহকর্মী এক কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন