কেবল কয়েক মুহূর্ত। সবকিছু উল্টেপাল্টে গেলো। আনন্দের ক্ষণের ওপর কালো পর্দা টাঙিয়ে নামলো হৃদয়ভাঙা বিষাদ। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। বিয়ের জন্য কনে দেখতে যাচ্ছিলেন তারা। মাইক্রোবাসটিতে ছিলেন মোট ৭ জন। রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের হোসেনের দোকানের সামনে দুপুর ১২টার দিকে গাড়িটিকে ধাক্কা দেয় খুলনাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেন। এতে মারা যান পাঁচ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থাও আশংকাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি মুন্সিবাজার হয়ে হোসেনের দোকানের সামনে দিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় যাত্রীবাহী মাইক্রোবাসটি রেল ক্রসিংয়ে ওঠা মাত্রই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে রাস্তা থেকে পূর্ব পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান। স্থানীয় চা দোকানি হোসেন আলী জানান, ট্রেনের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হলে মাইক্রোবাসটি কিছুটা দূরে গিয়ে ছিটকে খাদে পড়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও মাইক্রোবাসের ভেতর থেকে কাউকে উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়। পুলিশ জানায়, মাইক্রোবাসে চালকসহ মোট সাতজন ছিলেন। তারা বিয়ের পাত্রী দেখতে ফরিদপুরের সদরপুরে যাচ্ছিল। নিহতেরা হলেন, নারায়নগঞ্জ বন্দর থানার ভূইয়াপাড়া এলাকার ব্যবসায়ী মামুন চৌধুরী লিটন (৫০), তার স্ত্রী ফাহমিদা শারমিন মুন (৪৫), মেয়ে সাজিয়া সাজু (৪৫), মামুন চৌধুরীর শ্যালকের স্ত্রী আতিফা (৫০) ও তাদের আত্মীয় উম্মে তাফসুমা রিনতু (৩০)। আহতদের মধ্যে স্থানীয় এক চা দোকানীসহ ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা রেলপথ অবরোধ করে রাখে। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার গেট ম্যান রাখার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন মামুন চৌধুরীর মেয়ে তাছরি (২২) জানান, নারায়ণগঞ্জের ভূঁইয়াবাড়ি থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন বিয়ের জন্য পাত্রী দেখতে। তবে কার বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন তা জানাতে পারেনি সে। তাছরি বলেন, হঠাৎ করেই গাড়িটিকে ট্রেন ধাক্কা দেয়। তিনি আর কিছুই মনে নেই তার। পরে দেখতে পান তিনি হাসপাতালে রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।