সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ৭ দিনব্যাপী রংপুর বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর টাউনহল মাঠে সরকারি গণগ্রন্থাগারের সামনে আয়োজিত রংপুর বইমেলার উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বইমেলায় এবারে রংপুরসহ দেশের বিভিন্ন অভিযাত প্রকাশনীসহ ২৪ টি স্টল রয়েছে। রংপুর বইমেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সেই সাথে মেলায় বিকেলে সাহিত্য সংগঠনের পরিবেশনা, সন্ধ্যায় আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক, এরপর লেখক ও পাঠকদের নিয়ে বইকথন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ, এন্টাপ্রেরাণার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিখন, রংপুর স্টিল এর ব্যবস্থাপনা পরিচালক কবি ও ক্রীড়া সংগঠক হামিম আব্দুল্লা। এছাড়াও বক্তব্য রাখেন লেখক সংসদ রংপুরের সভাপতি আবুল কাশেম মাষ্টার, লেখক ও গবেষক মোস্তফা তোফায়েল, রংপুর বইমেলার যুগ্ম আহবায়ক সোহানুর রহমান শাহীন, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বইমেলা ২০২৪ এর সদস্য সচিব লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবন। সভাপতিত্ব করেন রংপুর বইমেলা ২০২৪ এর আহবায়ক মনজিল মুরাদ লাভলু।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।