রমজানকে সামনে রেখে মৌলভীবাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী
রমজানকে সামনে রেখে মৌলভীবাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী
BD HIGHLIGHTS
মৌলভীবাজার খুরচা দোকানে রমজান কেন্দ্রিক নিত্য প্রয়োজনী পণ্যের দাম বেড়েছে। সরকারের নানা উদ্যোগের পরও কোনো পণ্যের দাম কমার লক্ষণ নেই। উল্টো বেশ কিছু পণ্যের দাম বেড়েই চলছে। এমন পরিস্থিতির মধ্যেই রোজার প্রস্তুতি নিতে হিমসিম খাচ্ছেন দিনমজুরসহ জেলার মধ্যম আয়ের লোকজন। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে প্রশাসনেরও কোনো কার্যকরি উদ্যোগ নেই এ জেলায়। মৌলভীবাজারে শহরতলি ও বিভিন্ন উপজেলার দোকানগুলোতেও দাম বৃদ্ধির হার আরও বেশি। শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের টিসি মার্কেটে গেলে দেখা যায়, বরই খেজুর গত বছর ছিল ৪৫০ টাকা এবার ৬০০, নাগল খেজুর গত বছর ৪০০ টাকা এবার ৪৫০, বস্তা খেজুর গত বছর ২০০ টাকা এবার ২৬০, আপেল গত বছর ছিল ২০০ টাকা এবার ২৬০, আঙ্গুর গত বছর ছিল ২৫০ টাকা এবার ২৮০, মরিচ গত সপ্তাহে ছিল ৮০ টাকা, শনিবারে ১০০ টাকা, বেগুন গত ৮ মার্চ ছিল ৪০ টাকা। ১ দিনের ব্যবধানে ৩০ টাকা বেড়ে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। শহরের পশ্চিম বাজারে ১ সপ্তাহের ব্যবধানে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতি কেজিতে ১০০/১৫০ টাকা করে বেড়েছে। শনিবার দুপুরে সৈয়দ শাহ মোস্তফা ফল ভান্ডারে গেলে জানা যায়, গত সপ্তাহে খেজুর বিক্রি হয়েছিল ২৮০ টাকায়। বর্তমানে ৩২৫ টাকা, আপেল ২১০ টাকার জায়গায় ২৩০ টাকা, কমলা ২৪০ টাকার জায়গায় ২৮০ টাকা, কলা গত সপ্তাহে প্রতি হালি (মাঝারি) বিক্রি হয়েছিল ২০ টাকায়। বর্তমানে ৩৫ টাকা, আঙ্গুর বিক্রি হয়েছিল ২৮০ টাকায়, বর্তমানে ৩০০ টাকা। আপেল বিক্রি হয়েছিল ২১০ টাকায়, বর্তমানে ২৩০ টাকা। আলু গত সপ্তাহে ২৬ টাকা ছিল, বর্তমান ৩৬ টাকা, পেয়াজ ৮০ থেকে ৯৫ টাকা, দেশিয় রসুন ১৩০ থেকে ১৪০, রসুন এলসি ১৭০ থেকে ১৯০, চিনি ১৩০ থেকে ১৪০ ও মশুরি ডাল ১১০ থেকে ১৫০ ধরে বিক্রি হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।