চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। রবিবার রাত ১১টার দিকে কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে যাত্রীসহ অটোরিকশাটি নোয়াপাড়া-পথেরহাটের দিকে যাচ্ছিল। পথে মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় পৌঁছালে কাপ্তাই দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই এলাকায় কিছুসময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।