রাজবাড়ীর পদ্মা নদীতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা শেওলার মধ্যে মরদেহটি আটকে রয়েছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যার দিকে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহটির ছবিও তোলেন স্থানীয় এক যুবক। প্রচন্ড দুর্গন্ধ থাকায় দূর থেকে মরদেহ দেখে ফিরে আসছেন অনেকেই। মরদেহর ব্যাপারে কোনো তথ্য নেই রাজবাড়ী সদর থানা ও দৌলতদিয়া নৌ পুলিশের কাছে। রাতে দুই থানা পুলিশের সাথে কথা বললে তারা মরদেহের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, পদ্মা নদীর গোদারবাজার নদীর মাঝে চরের উত্তর দিকে শেষ প্রান্তে ৩/৪দিন ধরে মরদেহটি আটকে রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আমি সেখানে গিয়ে ছবি তুলে এনেছি। মরদেহটি দেখে মনে হচ্ছে এলাকার বাইরে থেকে ভেসে আসছে। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে ১০-১২ দিন ব্যক্তিটি মারা গিয়েছে। পদ্মায় ভাসতে ভাসতে গোদারবাজার এলাকায় এসে পৌঁছেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।