রাজশাহীতে তীব্র শীত; প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
রাজশাহীতে তীব্র শীত; প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
BD HIGHLIGHTS
তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রাজশাহীর সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, শীতের কারণে ইতোমধ্যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় রবিবার বন্ধ ঘোষণা করা হলেও জেলার সব মাধ্যমিক বিদ্যালয় রবিবার ও আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহীতে আজ রবিবার মৌসুমির সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’ এর আগে জানতে চাইলে উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তা পেয়েছেন। তাতে রবিবার রাজশাহী জেলার তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। এটা পরের দিনও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জরুরি ভিত্তিতে চিঠি দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা রবিবার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবারের আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সেদিনও জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।