রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার সন্ধ্যার পর আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে এসেছেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথা থেকে কীভাবে এই আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিণপাশে এ আগুন লেগেছে। এ মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকান রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বর্তমান অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আরডিএ মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।