যশোরে অস্ত্র, বিস্ফোরক মামলাসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী কবির হোসেন জনিকে রবিবার রাত ৮টায় যশোর শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি বিষয়টি স্বীকার করে বলেন, নাশকতার মামলায় আইনজীবী কবির হোসেন জনিকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী জনির বিরুদ্ধে আরো মামলা রয়েছে। সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার দুই মামলায় ১০৫ ও কেশবপুর থানার এক মামলায় ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। আর অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আরও জানান, কোতোয়ালি মডেল থানার এক মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।