কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ রফিক (৩৩) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮-ই ব্লকে এই ঘটনা ঘটে। নিহত যুবক ক্যাম্প-৮ই, ব্লক-বি/২১ এর বাসিন্দা শামসুল আলমের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ এবং আরএসও'র সদস্যরা গোলাগুলিতে মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।