BD Highlights
বাংলাদেশ

রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশি আটক ৪৪

রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশি আটক ৪৪
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রৌমারীর সীমান্ত দিয়ে পুশইন করা ৩০ জনের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত থেকে ৮ নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানান কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক। তিনি জানান, আটককৃতরা সবাই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে। জামালপুর-৩৫ বিজিবির সূত্রে জানা গেছে, রৌমারীতে আটক ৩০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক, বাকিদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন