BD Highlights
বাংলাদেশ

র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার

র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আলোচিত র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কালা বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, র‌্যাবের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১৯নং এজাহারভুক্ত আসাসি কালা বাচ্চুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন