লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে মালামালসহ ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ পুড়ে গেছে। স্থানীয় এক যুবক নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক সোহেল হোসেনকে পরে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোহেল সোনাপুর এলাকার মৃত মো. রফিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। তবে কী কারণে তিনি নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোহেল নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে তা দ্রুত আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। পরে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ পুড়ে যায়। ঘরগুলোর মালামালও পুড়ে গেছে।
রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৈয়দ আহম্মদ বলেন, আগুনে ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।