BD Highlights
বাংলাদেশ

শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা

শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে চারদিনে ভক্তরা দিয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। মিলেছে স্বর্ণও। জেলা প্রশাসন দানের আয়-ব্যয়ের হিসেবের দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো মাজারের দানের টাকার হিসেব এলো প্রকাশ্যে। এর আগে, মাজারের খাদেমরা এই টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন। সোমবার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। মাজারের ৬টি দানবাক্স ও ৩টি ডেগচির টাকা তুলে এনে প্রকাশ্যে গণনা করা হয়। টাকা গণনায় অংশ নেন হযরত শাহজালাল (রহ.) মাদরাসার ৩৬ জন স্বেচ্ছাসেবক। গণনা শেষে পাওয়া যায় ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা পরিমাণ স্বর্ণ। গেল প্রায় ৭০০ বছর ধরে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ভক্ত-আশেকানদের দেওয়া টাকা ও অন্যান্য উপহার সামগ্রী খাদেমরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন