মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসানে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দু’দিনে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে ওঠানামা করেছে। বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গল ও বুধবার সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি যাত্রীবাহী এরাইভাল (আগত) ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ১৫টি ডিপার্চার (বহির্গামী) ফ্লাইট বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও কারিগরি ও শিডিউল জনিত কারণে গত দুই দিনে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি ও ১টি বহির্গামী ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ও বহির্গামী ২টি ফ্লাইট। সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধাবস্থার কারণে বিমানবন্দরে বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত এই যুদ্ধাবস্থার প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সব এয়ারলাইনসের ফ্লাইট শিডিউল শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যা প্রবাসীদের যাতায়াতের ভোগান্তি লাঘব করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।