BD Highlights
বাংলাদেশ

শিক্ষার্থীদের দেওয়া তথ্যে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

শিক্ষার্থীদের দেওয়া তথ্যে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কিবলুর ফকির (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিন জানান, নগরের সিটি গেইট এলাকায় নৌবাহিনীর একটি টিম সিটি গেট এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছিল। এ সময় স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় একটি লাগেজসহ এক যুবককে আটক করা হয়। সেই লাগেজ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, শিক্ষার্থীরা লাগেজসহ একজন ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নৌবাহিনী টহল টিম নগরের আকবর শাহ থানায় গিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে হস্তান্তর করে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন