সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজির অভিযোগে কাওসার নামে এক যুবককে আটক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আটকের পর ওই যুবককে ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউসের সামনে নিয়ে আসা হয়। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে ওই যুবকের চাঁদাবাজির বর্ণনা দেন। জানা গেছে, ওই যুবকের বাড়ি নোয়াখালী জেলায়।
তাহিন আহমেদ অনু ও সামাইন নামে দুই শিক্ষার্থী জানান, কাওসার তাদের কাছে কখনো নর্থ-সাউথ, কখনো এআইইউবির সিনিয়র ছাত্র হিসেবে পরিচয় দিতেন। তারা সড়কে এসে যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, তখন ওই যুবক তাদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। তারা খাবারের জন্য নিজেরা টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করেন। আর এখানে কাওসার যুক্ত হয়ে বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে আপ্যায়নসহ নানা খরচের নাম করে চাঁদা নিয়ে আসে বলে তারা জানতে পেরেছেন। এ পর্যন্ত কাওসার প্রায় ২০ লাখ টাকা চাঁদা তুলেছে। শিক্ষার্থীরা বলছেন, আমরা আসছি মানুষের সেবা করতে, কোনো চাঁদা তুলতে আসিনি। সে কেন এভাবে চাঁদা তুলবে? আমাদের নাম ভাঙিয়ে যখন সে চাঁদাবাজি করছে বলে জানতে পেরেছি তখনই আমরা তাকে আটক করে এখানে নিয়ে এসেছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।