শীত আর ঘন কুয়াশায় নীলফামারীতে আলুর ক্ষেতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। নীলফামারী জেলার ৬টি উপজেলার বিভিন্ন মাঠে মাঠে আলুর গাছ আলুর মড়ক বা নাবী ধ্বসা রোগ দেখা দিয়েছে। পাতা ও কাণ্ড হলুদ হয়ে পচন ধরছে। নীলফামারী সদর উপজেলায় ৭ হাজার ৬শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। শীতের কারনে অনেক স্থানেই গাছের পাতা কুকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে ছত্রাকনাশক স্প্রে করে কিছুটা প্রতিকার পেলেও কুয়াশা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নীলফামারী সদর উপজেলার ইটাখেলা ইউনিয়নের আলু চাষী ওলিয়ার রহমান বলেন, সুর্যেও দেখা নেই। সারাদিন কুয়াশা পড়ছে। শীতের কারণে কয়েকদিন ধরে আলুর গাছে পচন ধরেছে। ঔষুধ স্প্রে করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন না বলে কৃষকেরা অভিযোগ করছেন। নীলফামারী উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, এ বছর আলু ক্ষেতে নাবী ধ্বসা রোগ দেখা দিয়েছে সে বিষয়টি মাথায় রেখে কৃষি বিভাগ কাজ করছে। কৃষকদের সচেতন করার জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।