হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে। তিনি আদর্শগ্রামের ছালেক মিয়ার জামাতা। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আদর্শগ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। পরে এর জের ধরে দুই পরিবার সংঘর্ষে লিপ্ত হয়। সেখানে শ্বশুবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান। এসময় মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। পরে নজরুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, সংঘর্ষে নজরুল নিহত হওয়ার পর গ্রাম্য দাঙ্গার সঙ্গে জড়িত দুই পক্ষই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।