রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের শিকার যুবক শিমিয়ন ত্রিপুরার ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়েছে। গ্রেফতার তিনজনের মধ্যে রয়েছেন—আল আমিন, আসলাম এবং পূর্বে গ্রেফতার হওয়া কবির। বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘‘শ্যামলীতে যুবককে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হলো।’’ এর আগে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিস সংলগ্ন এলাকায় ছাতা হাতে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিনজন তার গতিরোধ করে। মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন এবং ইউটার্ন নিয়ে বাকি দুইজন ভুক্তভোগীর সামনে আসেন। পরে একজন খালি গায়ে ও বাকি দুইজন হেলমেট পরিহিত অবস্থায় চাপাতি হাতে ভুক্তভোগীর টাকা, ফোন, মানিব্যাগ এবং জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়। ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং থাকেন শ্যামলীতে। ঘটনার দিন সকাল ছয়টায় সাভারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলে শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি মামলা করেন এবং ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।