BD Highlights
বাংলাদেশ

শ্রীপুরে মদসহ প্রবাসী গ্রেপ্তার

শ্রীপুরে মদসহ প্রবাসী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে পুলিশি অভিযানে প্রবাসী সুলতান আহমেদকে দেশীয় মদসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ৩০০ মিলি দেশীয় মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুলতান আহমেদ তখলপুর গ্রামের মৃত গোলজার মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া জানান, সুলতান আহমেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন