শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে গুলি, আহত ২
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে গুলি, আহত ২
BD HIGHLIGHTS
গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, শ্রীপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া সলিং মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন- মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চকপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও গ্রাম আওয়ামী লীগের সভাপতি চকপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। ঘটনার প্রত্যক্ষদর্শী মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম জানান, গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচনি ক্যাম্প সলিং মোড়ে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে তৈরি করা হয়েছে। মীম ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার গ্যালারি নামের একটি দোকানে বসে সোমবার সন্ধ্যার পর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ফুলবাড়ীয়া থেকে মাওনা অভিমুখী মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালায়। এতে নির্বাচনি ক্যাম্পের ইলেকট্রনিক্স দোকানের থাই গ্লাসে গুলি লাগে। গুলির আঘাতে ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে তিনিসহ নুরুল ইসলাম আহত হন। ঘটনার পরপরই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আজ (গতকাল) রাত আটটায় আমার নির্বাচনি ক্যাম্প পরিদর্শনে আসার কথা ছিল। দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে এ গুলির ঘটনা ঘটিয়েছে। গত ২২ ডিসেম্বরেও ওই নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন বলেন, ঘটনার পরপর শ্রীপুর থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।