শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানকে (১৫) হত্যার ঘটনায় করা মামলার মূলহোতা আল-আমিনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ঢাকার উত্তরখান এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার বিপ্লবকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। আজ বিপ্লবকে আদালতে তোলা হবে। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি বিপ্লব ধর্মসভা শুনতে যাওয়ার সময় সন্ধ্যার দিকে অভিযুক্ত মোহাম্মদ আরিফ, মো. আসমান ওরফে মনির হোসেন এবং মোহাম্মদ মোখলেসুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন লোকের সাথে বিপ্লবরে সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। মধ্যরাতে ধর্মসভা শুনে বাড়িতে আসার সময় শিমুলচুড়া দহেরপাড়ে ওই অভিযুক্তরা বিপ্লবের উপর আক্রমন করে এবং বুকে মারাত্মক ভাবে ছুরিকাঘাত করে।বিপ্লব চিৎকার করলে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে ওই অভিযুক্তরা সবাইকে মারধর করে। এক পর্যায়ে বিপ্লব জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। তবে জনতা আরিফকে আটকিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। বিপ্লবকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ নিয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে শেরপুরের শ্রীবরদী থানায় হত্যা মামলা করে। এলাকার অনেকেই বলেছেন অভিযুক্তরা এলাকার বিশাল কিশোর গ্যাং।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।