মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধু সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নাজমুল শেখ এর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ নুর আহমেদ চৌধুরী টুনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ রুমান আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, শেখ জমশেদ আহমেদ, মো. ছালিক আহমেদ, রুমন চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, আব্দুল করিম অলক। এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রবাস থেকে সহযোগিতা করার জন্য ৫ জনকে সম্মা ননা ক্রেস্ট প্রদান হয়। বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ছোলা, তেল, চিনি, সেমাই, ডাল, পেয়াজ, আলু, খেজুর।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।