সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কেটেছে কয়েকশ পরিবারের
সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কেটেছে কয়েকশ পরিবারের
BD HIGHLIGHTS
রবিবার বিকেল ৪টার দিকে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় কয়েকশ টিন-কাঠের ঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই আগুনে সর্বস্ব হারানো কয়েকশ পরিবারের রাত কেটেছে খোলা আকাশের নিচে। রাত সাড়ে ১০টার দিকে আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তিতে গিয়ে দেখা যায়, চারদিকে পোড়া স্তূপ। সকালেও যেখানে টিন-কাঠের তৈরি দুই তলা, তিন তলা ঘর ছিল, তার সবই এখন ছাইয়ে পরিণত। ক্ষতিগ্রস্তরা তাদের পুড়ে যাওয়া ঘর থেকে অবশিষ্ট কিছু আছে কিনা সেটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউবা আবার আহাজারি করছেন। কেউ সর্বস্ব হারিয়ে নির্বাক বসে আছেন। ভুক্তভোগীদের মতে প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে আগুনে। এসব ঘরের বেশিরভাগই ছিল দোতলা-তিনতলা। যেখানে প্রায় চার শতাধিক পরিবার বাস করতো। রাতে বস্তি এলাকায় স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে দেখা যায়। তবে তারাও ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা সঠিকভাবে বলতে পারেননি। তাদের ধারণা প্রায় ২৫০ পরিবার আগুনে সর্বস্ব হারিয়েছেন। তবে সঠিক তথ্য তালিকা করার পরই বলতে পারবেন বলে জানান তারা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।