সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সেই সভাপতিসহ তার ভাই গ্রেফতার
সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সেই সভাপতিসহ তার ভাই গ্রেফতার
BD HIGHLIGHTS
বাংলাদেশ প্রতিদিনের কুতুবদিয়া প্রতিনিধি মো. মিজানুর রহমানকে দিনদুপুরে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও তার ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার এক দিন পর আজ রবিবার ভোরে পুলিশের একাধিক টিম নজর আলী মাতবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের ওপর হামলাসহ তাদের লাশের মাংস খুঁজে না পাওয়ার প্রকাশ্যে হুমকির একটি ভিডিও প্রচার করায় ওই হত্যাচেষ্টা চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজর আলী মাতবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার বিকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজানুর রহমান। সাংবাদিক মিজানুর রহমান জানান, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিনপুত্র কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে তার দুই ভাই আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের পুত্র আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিন, মুহিদুল হাসান হান্নানসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জন পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ তার ওপর হামলা চালান। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, সাংবাদিক হত্যাচেষ্টার মামলায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব ও তার ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।