মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে ‘মধুমেলা’ নামের এ আয়োজন। মেলা শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৫। গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, সুস্থ ও সুন্দর পরিবেশে আয়োজনের জন্য মধুমেলা ইজারা দেওয়া হবে। এ ছাড়া এ মেলায় জুয়া, লটারি, হাউজিসহ পুতুলনাচ, ভ্যারাইটি শোর নামে অপসংস্কৃতিমূলক কোনো আয়োজন যাতে না থাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।