বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটা উপজেলার এক ট্রলারের জেলেদের জালে ৫২টি বড় আকারের লাক্ষা মাছ ধরা পড়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি সাইফ-৪ নামে একটি ট্রলারের জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। শনিবার (৩০ মার্চ) দুপুরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে প্রতিমণ ৮০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৮ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়। সরেজমিনে পাথরঘাটা বিএফডিসি ঘাট ঘুরে দেখা যায়, প্রতিদিন সমুদ্রে মাছ ধরা শেষে ছোট বড় অসংখ্য ট্রলারে জেলেরা মাছ বিক্রি করতে ঘাটে আসেন। বর্তমানে সমুদ্রে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। তবে এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যেন লটারির টিকিট পেয়েছেন এফবি সাইফ-৪ ট্রলারের জেলেরা। বিভিন্ন মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়েছে ৫২টি লাক্ষা মাছ। বিদেশে রপ্তানি হওয়ায় বড় সাইজের এসব লাক্ষা মাছ বেশি দামে বিক্রি হয়। এতে খুশি ওই ট্রলারের জেলেরা। এ বিষেয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার বলেন, লাক্ষা মাছ গভীর সমুদ্রের মাছ হলেও এগুলো আমাদের সুন্দরবন এলাকায় বেড়ে ওঠে। বিশেষ করে প্রজনন মৌসুমে বন থেকে খাবার খায় এরা। এ কারণে আমাদের এ অঞ্চলে লাক্ষা মাছ পাওয়া যায়। এছাড়া বিদেশে এ মাছের পেটের মধ্যে থাকা বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে বালিশ ছাড়া আমাদের দেশে এ মাছ ৬শ থকে ৭শ টাকা কেজি এবং বালিশসহ ২ হাজার থেকে ৩ হাজার টাকা কেজি দামে বিক্রি হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।