সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীর সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিনেরপোতা মেঘনার মোড়ে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে ভোরে এই ঘটনা ঘটেছে। চুকনগর থেকে সাতক্ষীরাগামী ট্রাকের সঙ্গে পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। দুইজন ঘটনাস্থলে মারা গেছে। একজনকে ফায়ার সার্ভিসের লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।