সাভারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌরসভার বাজার রোডে প্রাইম ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল মিয়া (২৫)। তিনি মানিকগঞ্জের শিবালয় থানার বাঁচামারা ইউনিয়নের চরকাটিয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি ধামরাইয়ের রুপনগর এলাকায় পরিবারসহ বসবাসের পাশাপাশি সাভারের বিনোদবাইদ এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্নিচারের নকশার কাজ করতেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় সাভার বাজার রোড সংলগ্ন একটি গলির ভেতর সোহেলকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।