কুমিল্লার চৌদ্দগ্রামে দিন-দুপুরে মাঠে ঘাস খাওয়া গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো সিএনজিতে। এসময় তিনজনকে আটক করেছেন স্থানীয়রা। উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক কৃষক মোঃ ইয়াছিন বাদী হয়ে থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। আটক তিনজন হলেন কুমিল্লা কোতয়ালী থানার ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান ও শারমিন আক্তার। থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, কৃষক ইয়াছিন দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের মালিকীয় একটি গরু পালন করেন। গরুটি শিলরী লতিফিয়া দারুল উলুম নূরানী মাদরাসার মাঠে কাঁচা ঘাষ খাওয়ার জন্য বেঁধে রাখেন। পৌনে ২টার দিকে কুমিল্লা কোতয়ালী থানার ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান, শারমিন আক্তার ও ফয়সালের স্ত্রী তামান্না আক্তার গরুটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছে। এদৃশ্য দেখে শিলরী গ্রামের রাজিয়া বেগম চিৎকার করেন। একজন মোটরসাইকেল আরোহী অটোরিকশার পিছু নিয়ে লক্ষ্মীপুর ব্রিজের উপর গিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তামান্না আক্তার পালিয়ে যান। উপস্থিত লোকজন ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান ও শারমিন আক্তারকে মারধর করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।