নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎবাবা মো. মহসিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, প্রায় এক মাস ধরে সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। সর্বশেষ গত ২০ আগস্ট ফাঁকা বাসায় কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মহসিন ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কিশোরীর মা কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করেন মহসিন। এর আগেও প্রায় এক মাস ধরে বিভিন্ন সময় বাসা ফাঁকা পেলে তিনি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিষয়টি কিশোরী তার মায়ের এক বান্ধবী মুক্তা আক্তারকে জানায়। পরে মুক্তা আক্তার ফোনে বিষয়টি কিশোরীর দত্তক মা আকলিমা আক্তারকে জানান। খবর পেয়ে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নিমাইকাশারীর ওই বাসায় যান। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. নাঈম মিয়া নামে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর পুলিশ মহসিনকে গ্রেফতার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এই ঘটনায় মামলা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।