নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের স্বর্গরাজ্য খ্যাত এলাকা নাসিক ৬নং ওয়ার্ড। বছর হতে না হতেই ফের ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেছে হাজার হাজার ফেনসিডিল ও বিদেশি মদের খালি বোতল। বুধবার (১২ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের মন্ডলপাড়া এলাকার ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনের ভিতর থেকে নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা ফেনসিডিল ও বিদেশি মদের এসব খালি বোতল পান। মন্ডলপাড়ার আশপাশের অধিকাংশ ড্রেনেই ফেনসিডিলের হাজার হাজার খালি বোতল ফেলার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি হলে এ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় বলে জানিয়েছেন এলাকাবাসী। এর আগেও গত বছর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিলে নিজ উদ্যোগে ড্রেনেজ সংস্কার করতে গিয়ে দেখা মিলে হাজারও ফেনসিডিলের খালি বোতলের। এদিকে স্থানীয়দের অভিযোগ নাসিক ৬ নং ওয়ার্ডের পুরো এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর নেই ওই এলাকাটিতে। শুধু ফেনসিডিলের বোতলই নয় ড্রেনটি পরিষ্কার করাকালীন সময়ে এর আগেও বিভিন্ন আইটেমের দেশী-বিদেশী মদের বোতলও মিলেছে বহুবার। এরপরও এলাকাটিকে মাদকমুক্ত করার জন্যে প্রশাসনের কোনও উদ্যোগ চোখে পড়েনা। সন্ধ্যা হলেই এলাকায় মাদকদ্রব্যের বেচাকেনা বাড়ে। দিনরাত প্রকাশ্যে চলে বেচাকেনা ও মাদক সেবন। এসওরোড কবরস্থানের মতো জায়গাও মাদক সেবনে বাদ যাচ্ছে না। অনেকে বাসায় দিনরাত নেশা করার পরে ফেনসিডিলের খালি বোতল গুলো বস্তায় ভরে রাতে কোনও এক সময় ফেলে দিয়ে যাচ্ছে ড্রেনে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমি থানায় যোগদানের পর থেকেই মাদক ও কিশোর গ্যাংসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে জনসাধারণকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। অচিরেই সিদ্ধিরগঞ্জ থেকে মাদকের আগ্রাসন দূর করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, একসাথে এতগুলো নেশাজাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে পাওয়া যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। আমি সর্বক্ষণ মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মাদকের বিস্তার রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, প্রশাসনের কাছে দাবি থাকবে যুবসমাজকে ভয়ঙ্কর মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে ফেনসিডিলের খালি বোতলের উৎস। শীঘ্রই প্রশাসনের সহযোগীতায় আমরা ওয়ার্ড থেকে মাদক নির্মূল করবো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।