BD Highlights
বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে লেকে ভাসছিল অজ্ঞাত নারী মরদেহ

সিদ্ধিরগঞ্জে লেকে ভাসছিল অজ্ঞাত নারী মরদেহ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিএনডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কিসমত মার্কেট সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে সকালে স্থানীয়রা লেকে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন