সিরাজগঞ্জের তাড়াশের পৌর শহরের প্রাণকেন্দ্র বারোয়ারী বটতলা মহল্লায় তিনতলা ফ্লাটে বা-মা ও মেয়েকে হত্যার ঘটনার থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর হত্যাকাণ্ডের শিকার বিকাশ সরকারের স্ত্রীর ভাই সুকমল সাহা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন। এর আগে, দুপুরে পুলিশ নিহত বিকাশের তিনতলা বাড়ির তিনতলার একটি ফ্লাট থেকে মরদেহটি তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। মামলার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শনিবার রাত থেকে পরিবারের স্বজনরা বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্না ও মেয়ে পারমিতা সরকার তুষির সাথে মোবাইলে যোগাযোগ করে পায় না। এ অবস্থায় সোমবার রাতে বিকাশ সরকারের ভাগ্নে লিপু বাড়ির সামনে এসে দরজায় তালা দেখে পুনরায় ফোন দেয়। কিন্তু ফোনের আওয়াজ ভিতর থেকে শোনা গেলেও ফোন না ধরায় সন্দেহ হয়। পরে তারা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে একটি রুমের ফ্লোরে বিকাশ সরকারের মরদেহ, অন্য একটি রুমের ফ্লোরে বিকাশের স্ত্রী স্বর্ণা সরকারের মরদেহ এবং বিছানায় মেয়ে তুষির মরদেহ পড়ে আছে। তিন জনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দুপুরে মরদেহ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই, সিআইডি ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের শনাক্তপুর্বক গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।