সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় মুনজুরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকার মায়ের আঁচল হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত বাস চাপা দেয় শিক্ষক মনজুরুলকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।