BD Highlights
বাংলাদেশ

সিলেটে আওয়ামী লীগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। আজ বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। মিন্টু উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে। গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আমুড়ায় নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেন। সৈয়দ হাসিন আহমদ মিন্টু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন