সিলেটে পেট্রোল ঢেলে এক রিকশা চালকের মৃত্যু এবং ফার্মেসি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা দুজনের আত্মহত্যা করেছেন। এরমধ্যে মঙ্গলবার দুপুরে নগরীর মীরাবাজার এলাকা থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনসুর (৩০) জয়পুরহাটের বড় বানিয়াতুল গ্রামের জামেউল ইসলামের ছেলে। তিনি মীরাবাজারের সেবক-২ নম্বর বাসার গ্যারেজে বসবাস করতেন। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে নিজ শরীরে পেট্রোল ঢেলে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এদিকে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ থানার দাসপাড়া এলাকার একটি ফার্মেসি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরতদেহ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। নিহতের নাম রণদির দাস (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাসের ছেলে। শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, রণদির দাস মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।