BD Highlights
বাংলাদেশ

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে শতাধিক আসামি গ্রেফতার

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে শতাধিক আসামি গ্রেফতার
সিলেটের মহানগরীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘন ও কাগজপত্র না থাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে। সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর ছয় থানায় একযোগে অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়ার মধ্যে অনেকে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী ও কারবারি, চোরাকারবারি, চোর এবং সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এছাড়াও অভিযানে ৩৬৭ পিস ভারতীয় শাড়ী, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮৯টি আটক করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন