সিলেট মহানগরে অনেকে লাইসেন্স ছাড়াই খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান। আবার অনেকের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও করেননি নবায়ন। এ অব্স্থায় অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। সোমবার (১৫ জানুয়ারি) মহানগরের শাহজালাল উপশহর ও শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৫টি থেকে লাইসেন্স নবায়নের বকেয়া ফি আদায় করেছেন সিসিক’র ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক’র জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান, সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মহানগরের শাহপরাণ ও শাহজালাল উপশহর এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯টিকে লাইন্সে না থাকায় ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠান থেকে নবায়নের ফি আদায় করা হয়েছে। অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।