সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে আদালতে গণপিটুনি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাজতখানা থেকে আদালতে হাজির করার সময় উপস্থিত লোকজন তাকে গণপিটুনি দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গণপিটুনি খাওয়া আসামি জাকির হোসেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। নিহত ফাহিমা আক্তার (৪) একই গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। মামলার আসামী জাকির ও তার দুই ভাই ফাহিমাদের প্রতিবেশি ও সম্পর্কে চাচা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ফাহিমা ধর্ষনচেষ্টা ও হত্যা মামলার ধার্য্য তারিখ ছিল। সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জাকিরকে আদালতের হাজতখানায় আনা হয়। দুপুরে হাজতখানা থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়ার পথে পুলিশের সামনে উপস্থিত লোকজন তাকে পিটুনি দেন। পরে পুলিশ তাকে দ্রুত আদালতে নিয়ে যায়।
আদালত সূত্র জানায়, গত ৬ মে নিখোঁজ হয় শিশু ফাহিমা। ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ মে রাতে প্রতিবেশী জাকির হোসেনেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির জানায় ধর্ষণচেষ্টাকালে ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে। পরে লাশ গুমের চেষ্টায় তার দুই ভাই জয়নাল ও কালাম সহযোগিতা করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।