BD Highlights
বাংলাদেশ

সিলেটে সড়কের পাশে মিলল লাশ

সিলেটে সড়কের পাশে মিলল লাশ

সিলেটের শাহপরান থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। তবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিকে শাহপরান থান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায় মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন