BD Highlights
বাংলাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী নিহত

সিলেটের জৈন্তাপুরের জাফলং রোডে একটি প্রাইভেট কার খাদে পরে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল(২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল(২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের পুত্র আলী হোসেন সুমন। রাতেই হাসপাতালে তাদের দেখতে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ছাত্রলীগের নেতারা। পুলিশ জানায়, সিলেট-জাফলং মহাসড়কের জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চার জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের ৪ জন কর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন