BD Highlights
বাংলাদেশ

সিলেটে ৪ ডাকাত গ্রেফতার

সিলেটে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ও রাতে জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, এএসপি মো. সম্রাট তালুকদার জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কে চেকপোস্ট বসিয়ে রাসেল (৩২) নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইকুড়চর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। তার কাছ থেকে ১টি রামদা, ১টি কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি রেঞ্চ, ১টি লোহার রড ও ১টি মুখোশ উদ্ধার করা হয়েছে। এদিকে, শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাজবন্দ হেতিছানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)। তাদের কাছ থেকেও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন