সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই জনপ্রতিনিধিই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেফতারকৃতরা হলেন- সিসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে নগরের মিরাবাজার এলাকা থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ও সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। লিপন দক্ষিণ সুরমার কদমতলী এলাকার তসলিম বক্সের ছেলে। অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে। তিনি বিয়ানীবাজারের জালালনগর গ্রামের ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।