চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। গতকাল সকালে এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ভারত থেকে সাতজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে গিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে বাধা দেয়। এ সময় ওই সাত তরুণ নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৪আর পিলারের পাশ দিয়ে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করে। নোম্যান্স ল্যান্ড থেকে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
কুষ্টিয়া : দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আটজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে তারা নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন জানায়, প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডির জয়পুরের সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন দিয়ে নদীপথে আটজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
0 Comments
Your Comment